শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

কুমিল্লায় ওষুধ কারখানায় বিস্ফোরণ

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৭ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

কুমিল্লায় নগরীর রানীর বাজার এলাকার বিসিক শিল্প নগরীর বেঙ্গল ড্রাগস্ এন্ড কেমিক্যাল ওয়ার্কস্ (ফার্মাসিউটিক্যাল) লি. নামের একটি ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কোম্পানির অন্তত ৭ জন শ্রমিক আহত হয়েছে।

গুরুতর আহত ৬ জনকে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে এদের মধ্যে ৩ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে বিসিক শিল্প নগরীর সি-২৪ ব্লকের ওই কারখানায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা জানান, বিসিক শিল্প নগরীর বেঙ্গল ড্রাগস্ এন্ড কেমিক্যাল ওয়ার্কস্ (ফার্মাসিউটিক্যাল) লি. নামের একটি ওষুধ কোম্পানিটিতে বুধবার ৩০ থেকে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণে ২য় তলার দেয়ালসহ অন্যান্য অংশ ভেঙ্গে আহত হন ৭ শ্রমিক। এদের মধ্যে শারমিন আক্তার (১৬), জুলেখা বেগম (৩৮), শামীমা বেগম (৪০), আল আমিন (২৫), ফাহমিদা আক্তার (২০) ও ফাতেমা বেগমকে (৩৫) উদ্ধার করে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে এদের মধ্যে গুরুতর আহত জুলেখা, শামীমা ও আল আমিনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোম্পানিটির প্লান্ট ম্যানেজার সুমন চন্দ্র দত্ত জানান, এ কোম্পানিটিতে ঔষধ তৈরি করা হয়। এখানে ৩৫ জন কর্মরত আছেন। এ ঘটনায় ৬/৭ জন আহত হয়েছেন, তবে সবাই আশংকামুক্ত। তিনি আরও বলেন, এসি বিস্ফোরণ কিংবা রাসায়নিক ও গ্যাস সিলিন্ডার থেকে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে, ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, কারখানা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এসি থেকে এ বিস্ফোরণ বলে দাবি করলেও এতো বড় বিস্ফোরণ ও দেয়াল ধসের ঘটনা এসি নাকি অন্য কারণে বিস্ফোরণ তা খতিয়ে দেখা যাচ্ছে।

কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের ঘটনায় বিসিক কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামি ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office