শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কৃষি মন্ত্রী হলেন শ্রীমঙ্গল কমলগঞ্জ থেকে নির্বাচিত মোঃ আব্দুস শহীদ এমপি ।

কাউছার আহমেদ রিয়ন   |   বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কৃষি মন্ত্রী হলেন শ্রীমঙ্গল কমলগঞ্জ থেকে নির্বাচিত মোঃ আব্দুস শহীদ এমপি ।

সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কে হবেন মন্ত্রী এ নিয়ে পুরো জেলা জুড়ে ছিলো আলোচনা। শেষ মেষ সব গুঞ্জনের সমাপ্তি গঠল। কৃষি মন্ত্রী হলেন মৌলভীবাজার-৪ আসনে একবার দুবার নয় পরপর সাত বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ।

বৃহস্পতিবার (১১জানুয়ারী) গণভবনে শপথ গ্রহণ এর পর বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত হন তিনি। এবারই পূর্ণ মন্ত্রী হিসেবে কৃষি মন্ত্রী হলেন মৌলভীবাজারের এ কৃতি সন্তান।

তিনি একাধারে ছিলেন সাবেক ছাত্রনেতা বৃহত্তর সিলেট বিভাগের প্রবীণ আওয়ামী রাজনীতিবিদের অন্যতম এক নেতা। জাতীয় সংসদের সাবেক সফল চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি, সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, নব নির্বাচিত সদস্য, অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ।

এবার তিনিই প্রথম মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে পূর্নমন্ত্রী হিসেবে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। এ নিয়ে উনার নির্বাচনী এলাকাসহ পুরো জেলার আওয়ামী লীগের নেতাদের মাঝে আনন্দের হিরিক পড়েছে।

রাষ্ট্রপতি যাদের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হয়। এতে প্রধানমন্ত্রী ছাড়াও পূর্ণমন্ত্রী ২৫ জন আর প্রতিমন্ত্রী হিসেবে ১১ জনের নাম প্রকাশ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office