শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

কৃষ্ণ সাগরে বেসামরিক শস্য জাহাজের বিরুদ্ধে হুমকি ‘অগ্রহণযোগ্য’: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ২২ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কৃষ্ণ সাগরে বেসামরিক শস্য জাহাজের বিরুদ্ধে হুমকি ‘অগ্রহণযোগ্য’: জাতিসংঘ

সংগৃহীত ছবি

কৃষ্ণ সাগরে বেসামরিক শস্য জাহাজের বিরুদ্ধে হুমকি ‘অগ্রহণযোগ্য’।

শস্য রপ্তানী চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহারের পর মস্কো ও কিয়েভের দেয়া বিবৃতির প্রেক্ষিতে শুক্রবার জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা এ কথা বলেন।

রাশিয়া সোমবার ইউক্রেন শস্য চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে বলেছে, কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের দিকে যাওয়া যে কোন জাহাজকে তারা সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।

এরপরই কিয়েভ রুশ নিয়ন্ত্রিত বন্দরসমূহের দিকে যাওয়া জাহাজগুলোর জন্যেও সতকর্তা জারি করে।

এ প্রেক্ষিতে জাতিসংঘের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো বলেছেন, ‘কৃষ্ণ সাগরে চলাচলকারী বেসামরিক জাহাজের সম্ভাব্য লক্ষ্যবস্তু সংক্রান্ত হুমকিগুলো অগ্রহণযোগ্য।’

তিনি বলেছেন, আমরা কৃষ্ণ সাগরে সমুদ্র মাইন পোঁতার খবর নিয়েও উদ্বিগ্ন যা বেসামরিক নৌ চলাচলকে হুমকির মুখে ফেলবে।

ডিকার্লো আরো বলেন, ইতোমধ্যেই বিপদজনক পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে এ ধরনের যে কোন কার্যক্রম থেকে দূরে থাকতে আমরা দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি।

রাশিয়া ও ইউক্রেনের শস্য বিশ্ব বাজারে পৌঁছে দিতে জাতিসংঘ তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office