শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

কোরবানির পশুর হাটে নোট যাচাইয়ে থাকবে ব্যাংক বুথ

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

কোরবানির পশুর হাটে নোট যাচাই সেবা দিতে এবারও ব্যাংকের বুথ বসানো হবে। ঢাকাসহ দেশের সব গুরুত্বপূর্ণ পশুর হাটে থাকবে নোট শনাক্তকারী বুথ। হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত এসব বুথ থেকে বিনামূল্যে নোট যাচাই সেবা দেবে ব্যাংকগুলো। গতকাল বুধবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

সার্কুলারের সঙ্গে ঢাকার দুই সিটি করপোরেশনের অনুমোদিত ২২টি পশুর হাটে কোথায় কোন ব্যাংক দায়িত্ব পালন করবে তার একটি তালিকা দেওয়া হয়েছে। আর ঢাকার বাইরে যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা রয়েছে, সেখানে ওই সব অফিস থেকে কোথায় কোন ব্যাংক দায়িত্ব পালন করবে, তা নির্ধারণ করে দেওয়া হবে। অন্য জেলাগুলোতে সোনালী ব্যাংকের শাখা থেকে দায়িত্ব বণ্টন করে দিতে হবে। প্রতিটি জাল নোট শনাক্তকরণ বুথে নোট গণনার মেশিন রাখতে হবে। প্রতিটি শাখায় স্থাপিত টিভি মনিটরে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যের ভিডিওচিত্র প্রদর্শন করতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বুথ স্থাপনের সুবিধার্থে ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্নিষ্ট সিটি করপোরেশন কর্তৃপক্ষ, জেলা মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সংশ্নিষ্ট পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। নিরাপত্তার জন্য সংশ্নিষ্ট পুলিশ, র‌্যাব ও আনসার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। কোনো জাল নোট ধরা পড়লে সে ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে ব্যবস্থা নিতে হবে। প্রতিটি বুথে ‘জাল নোট শনাক্তকরণ বুথ’ ব্যানার টানাতে বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office