শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ক্ষ্যাপার দলের ‘টাকার গান’

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৩১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্ষ্যাপার দলের ‘টাকার গান’

সংগৃহীত ছবি

ব্যান্ড ক্ষ্যাপার দল গতানুগতিকতার বাইরে ভিন্ন স্বাদের গান উপহার দিচ্ছে শ্রোতাদের। সেই গানে আছে সামাজিক অবক্ষয়ের কথা, আছে প্রতিদিনের চালচিত্র। তারই ধারাবাহিকতায় এবার ঈদ উপলক্ষ্যে নতুন একটি গান প্রকাশ করল ব্যান্ডটি।

প্রসেনজিৎ ওঝার কথায় ‘টাকার গান’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ-সুর দিয়েছেন ব্যান্ডের অন্যতম সদস্য সুমন কল্যাণ।

এ প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, ‘প্রসেনজিৎ ওঝা লিরিক দিতেই আমরা বসে সুর করে ফেলি। গানটির কথাগুলো সময়োপযোগী। আমার মনে হয়েছে, এই গান সময়ের গল্প বলবে। কেননা আজকাল এমন অবস্থা হয়েছে যে, টাকার জন্য অনেকেই নিজের আসল চেহারা প্রদর্শন করে থাকে। নীতি ও নৈতিকতা বিসর্জন দেয়। এসবই তুলে আনা হয়েছে গানে।’

এ প্রসঙ্গে প্রসেনজিৎ ওঝা বলেন, ‘ক্ষ্যাপার দল খুব ভালো গান করছে। গানটি ভালো লাগলে আমাদের সৃষ্টিগুলো শান্তি পাবে। আমাদের প্রত্যাশা এই গানটি সবার গ্রহণযোগ্যতা অর্জন করবে।’

এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে প্রযোজনা সংস্থা প্রোটিউনের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি নির্মাণ করেছে প্রোটিউন টিম।

ক্ষ্যাপার দল ব্যান্ডটিতে গায়ক সুমন কল্যাণ নিজেই কিবোর্ডে সামলান। ড্রামসে ঝড় তোলেন মান্নান সোহেল। গিটারে মূর্ছনা ছড়ান রাজীব ঘোষ ও দানেশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office