শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

খালেদার পদক কানাডার বিএনপি নেতাদের দেওয়া: মৎস্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

গতকাল শনিবার রাতে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে বিদেশে ষড়যন্ত্র করছে বিএনপি। সাড়ে তিন বছর পর খালেদা জিয়া যে পদক পেয়েছেন, তা একটি দলীয় পদক। সেখানকার দলীয় নেতারা এ পদক দিয়েছেন। এই পদকদাতাদের কানাডায় কিংবা আন্তর্জাতিকভাবে কোনো ভিত্তি নেই। এটি হাস্যকর পদক।

গতকাল শনিবার রাত সোয়া আটটার দিকে কক্সবাজার প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মন্তব্য করে মন্ত্রী রেজাউল করিম বলেন, গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। গণমাধ্যম সমাজকে সঠিক পথ দেখায়। গণমাধ্যম ঠিক থাকলে দেশ ঠিক থাকবে।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কক্সবাজার থেকে নির্বাচিত দুই সাংসদ সাইমুম সরওয়ার ও আশেক উল্লাহ, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office