শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

খালেদা জিয়ার চিকিৎসার মৌলিক অধিকার হরণ করেছে সরকার: রিজভী

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২৯ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‌খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার হরণ করেছে সরকার। এদেশে খুনের আসামির সাঁজা মওকুফ হলেও গণতন্ত্রের নেত্রীর মুক্তি মিলছে না। কারণ, সরকার খালেদা জিয়াকে ভয় পায়।

সোমবার দুপুরে রাজধানীর শান্তিনগর বাজারে খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবি আবারও জানিয়ে রিজভী বলেন, দেশনেত্রীতে এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। এ সময় মেডিকেল বোর্ডের বক্তব্য গুরুত্বের সঙ্গে নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

রিজভী বলেন, দল মত নির্বিশেষে আপামর জনতা সাবেক প্রধানমন্ত্রীর সুচিকিৎসা নিশ্চিতের দাবি তুলেছেন। কিন্তু সরকার কোনো কিছুই শুনছে না। দয়া মায়া মানবতা বলতে কিছু নেই তাদের।’

এ সময় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office