শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

খালেদা জিয়ার শ্বাসকষ্ট, সিসিইউতে স্থানান্তর

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৩ মে ২০২১   |   প্রিন্ট   |   ৩২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এ স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার বিকেল ৪টার দিকে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ বিষয়ে চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বিএনপি সূত্রকে জানিয়েছেন দুপুরের দিকে খালেদার শ্বাসকষ্ট বেড়েছিল, সেজন্য বিকেলে সিসিইউতে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যানসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে ভর্তি করা হয়। এরপর থেকে এভারকেয়ার হাসপাতালেই রয়েছেন খালেদা জিয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office