শিরোনাম
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

খুলনায় বিএনপির আরও ২০০ নেতাকর্মীর নামে মামলা

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ২৩ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

খুলনায় বিভাগীয় গণসমাবেশের দিন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপির আরও ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার বিকেলে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মোবাশ্বের বাদি হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শিদ কামাল, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাজী নেহিমুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইমাম হোসেন, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মতলেবুর রহমান মিতুলসহ ৫৯ নেতাকর্মী এবং অজ্ঞাত পরিচয়সহ ১৫০ থেকে ২০০ জনকে আসামি করার কথা বলা হয়।

এজাহারে বাদি উল্লেখ করেছেন, শনিবার দুপুর ১টায় আসামিরা ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘বাদির আবেদনের প্রেক্ষিতে মামলাটি গ্রহণ করা হয়েছে। এখন তদন্ত ও আসামিদের গ্রেপ্তার করা হবে।’

এর আগে রেলস্টেশনে ভাঙচুরের অভিযোগে গতকাল শনিবার রাতে খুলনার জিআরপি থানায় বিএনপির ১৭০ নেতাকর্মীর নামে মামলা করেন স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office