শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

খেরসনের প্রশাসনিক ভবন পুরোপুরি দখল করলেন রুশ সেনারা

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ইউক্রেনের খেরসন শহরের রাস্তায় ছবি:

ইউক্রেনের খেরসনের আঞ্চলিক প্রশাসনিক ভবন পুরোপুরি দখল করে নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ফেসবুকে এ তথ্য জানিয়েছেন খেরসনের প্রশাসনিক প্রধান হেনাদি লাহুতা। খবর বিবিসির।

গতকাল বুধবার বন্দরনগর খেরসন নিজেদের নিয়ন্ত্রণে নেন রুশ সেনারা। কৃষ্ণসাগর উপকূলবর্তী এ শহরে প্রায় ২৫ লাখ মানুষের বসবাস। রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের যে কয়টি শহর দখলে নিয়েছে, সেগুলোর মধ্যে খেরসনই সবচেয়ে বড়।

আঞ্চলিক প্রশাসনিক ভবন হাতছাড়া হওয়ার বিষয়টি নিশ্চিত করে হেনাদি লাহুতা বলেন, তাঁরা এখনো দায়িত্ব ছেড়ে দেননি। আঞ্চলিক বাসিন্দাদের সহায়তার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছেন তাঁরা।

খেরসন শহরটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সংবাদদাতা অ্যান্ড্রু সিমনস। তিনি বলেন, এ শহর দিয়েই রাশিয়া অধিকৃত ক্রিমিয়া অঞ্চলের সঙ্গে ইউক্রেনের মূল ভূখণ্ডের সংযোগ ঘটে।

এদিকে গতকাল পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ, উত্তর-পূর্বাঞ্চলে খারকিভ, দক্ষিণ-পূর্বাঞ্চলে মারিওপোল এবং উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরে বিমান ও গোলা হামলা বাড়িয়ে চলছিল রাশিয়া। খারকিভে রাশিয়ার ছত্রীসেনারা নেমে শহরটির দখল নেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে। চলমান সংঘাতে ৪৯৮ রুশ সেনা নিহত হন ও ১ হাজার ৫৯৭ জন আহত হয়েছেন হয়েছে বলে জানিয়েছে মস্কো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office