শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ১১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ

সংগৃহীত ছবি

ইসরায়েলি বাহিনী বিমান, স্থল এবং সমুদ্র থেকে ফিলিস্তিনি ছিটমহলে ভারী বোমাবর্ষণের কারণে গাজা উপত্যকায় ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘ এ কথা বলেছে।

শনিবার হামাসের হামলার জবাবে ইসরায়েলের পাল্টা বোমা হামলার পর থেকে ভয়ঙ্কর লড়াইয়ে উভয় পক্ষের হাজার হাজার লোক নিহত হয়েছে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ মঙ্গলবার এক আপডেটে বলেছে, ‘গাজায় ২ লাখ ৬৩ হাজার ৯৩৪ জনেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘এই সংখ্যা আরও বাড়তে পারে’।

ইসরায়েলের ৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় হামলায় দেশটির ১,০০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। এদিকে গাজার কর্মকর্তারা বলেছে, বিমান হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় ৯০০ জন নিহত হয়েছেন।

ওসিএইচএ ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেছে, বোমা হামলায় ১,০০০ টিরও বেশি আবাসন ইউনিট ধ্বংস হয়েছে এবং এর মধ্যে ৫৬০টি এতটাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে তারা বসবাসের অযোগ্য।

ইউএনআরডব্লিউএ বলেছে, ফিলিস্তিনি উদ্বাস্তুদের সমর্থনকারী জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ পরিচালিত ৮৮টি স্কুলে বাস্তুচ্যুদের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার ৫০০ জন আশ্রয় চেয়েছিল।

অন্য ১৪,৫০০ জনেরও বেশি ১২টি সরকারি স্কুলে পালিয়ে গিয়েছিল, ৭৪,০০০ এর কাছাকাছি লোক আত্মীয় এবং প্রতিবেশীদের সাথে বা গির্জা এবং অন্যান্য সুযোগ-সুবিধাগুলিতে আশ্রয় খুঁজছিল বলে অনুমান করা হয়।

ইসরায়েল ইতোমধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘সম্পূর্ণ অবরোধ’ আরোপ করেছে, খাদ্য, পানি, জ্বালানী এবং বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে। এই পদক্ষেপের ব্যাপারে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়ে বলেছেন, এটি ইতিমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতির অবনতি ঘটাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office