শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

গাজার ২৪টি হাসপাতাল অকার্যকর: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজার ২৪টি হাসপাতাল অকার্যকর: জাতিসংঘ

সংগৃহীত ছবি

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় সংস্থা (ওসিএইচএ) বলেছে, গাজা উপত্যকার ৩৬টি হাসপাতালের মধ্যে অন্তত ২৪টি অকার্যকর। খবর তাস’র

ওসিএইচএ-এর একটি প্রতিবেদনে বলা হয়, ‘চলমান যুদ্ধ এবং সরবরাহ সীমাবদ্ধতার কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। যার ফলে ক্রমবর্ধমান সংখ্যক হাসপাতাল যা পরিষেবার বাইরে চলে গেছে।’

প্রতিবেদনে বলা হয় ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে ২৭ মার্চ গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে ২৪টি অকার্যকর। দ’ুটি উত্তর গাজায় ন্যূতমভাবে কার্যকরী এবং গাজায় চারটি এবং দক্ষিণ গাজায় ৬টিসহ মোট ১০টি আংশিকভাবে কার্যকরী।’

আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাবে হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। হামাসের এই হামলার প্রতিশোধ নিয়ে ইসরায়েল গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা শুরু করে। ইসরায়েল ২৩ লক্ষ ফিলিস্তিনিদের আবাসস্থল গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করেছে। পাশাপাশি লেবানন ও সিরিয়ার কিছু অংশে বিমান হামলা শুরু করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office