শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

গাড়ি দুর্ঘটনায় দেহরক্ষী, হাসপাতালে ছুটলেন কার্তিক

বিনোদন ডেক্স   |   সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাড়ি দুর্ঘটনায় দেহরক্ষী, হাসপাতালে ছুটলেন কার্তিক

সংগৃহীত ছবি

বলিউডের এই প্রজন্মের অন্যতম প্রিয়মুখ কার্তিক আরিয়ান। সারা আলি খানের সঙ্গে প্রেম ভাঙার পর থেকে কার্তিক মাঝমাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এ বার তিনি প্রশংসিত হলেন অন্য কারণে।

সম্প্রতি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তার দেহরক্ষী। আশঙ্কাজনক অবস্থায় মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ খবর শোনার পরই দ্রুতই হাসপাতালে পৌঁছে যান কার্তিক। চিকিৎসকেদের সঙ্গে নিজে কথাও বলেন।

হাসপাতাল সূত্রে খবর, দেহরক্ষী যে ক’দিন ভর্তি ছিলেন, প্রায় প্রতি দিনই এক বার করে তাকে দেখতে যেতেন কার্তিক। বাইরে থেকে দেখেই শুধু চলে যেতেন না, দেহরক্ষীর সঙ্গে কথা বলে, তার খোঁজ নিয়ে তবেই যেতেন।

যে দেহরক্ষীর দুর্ঘটনা হয়েছে, তিনি সারাক্ষণই কার্তিকের সঙ্গে থাকেন। ফলে তার সঙ্গে একটা আলাদা সখ্য রয়েছে তার। তাই দুর্ঘটনার খবর পেয়েই তিনি আর বাড়িতে বসে থাকতে পারেননি। ছুটে যান হাসপাতালে।

প্রত্যেক কর্মীর সঙ্গেই নাকি কার্তিক অত্যন্ত সুসম্পর্ক বজায় রাখেন। তাদের সুবিধা-অসুবিধার খেয়াল রাখেন। কার্তিকের হাতে সব সময়ে কাজ না থাকলেও কর্মীদের নাকি কোনো অসুবিধা হতে দেন না তিনি।

এ বছরেই মুক্তি পাবে কার্তিকের নতুন সিনেমা কবীর খান পরিচালিত স্পোর্টস ‘চন্দু চ্যাম্পিয়ন’। প্যারা অলিম্পিকে স্বর্ণপদক প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব মুরলীকান্ত পেটকরের জীবনাবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। এই সিনেমার জন্য একেবারে হাড়ভাঙা পরিশ্রম করেছেন তিনি। সেই পরিশ্রমের ফল তিনি পাবেন কি না, এ বার সেটাই দেখার অপেক্ষা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office