শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

গান নির্বাচন চলছে, এই ঈদেও গান শোনাবেন মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০৩ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

শিল্পী হিসেবে ড. মাহফুজুর রহমান যেনো আলোচনার তুঙ্গে। আলোচনা-সমালোচনা যাই হোক এটিএন বাংলা চ্যানেলের ঈদ আয়োজন যেনো এখন ড. মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠান ছাড়া কল্পনাই করা যায় না। কারণ ঈদে তার একক গানের অনুষ্ঠান ইস্যু হয়ে উঠে স্রোতামহলে। টিআরপিতেও অন্যসব অনুষ্ঠানকে টেক্কা দিয়ে উপরে উঠে আসে।

বিগত কয়েক বছর ধরে প্রতি ঈদেই ড. মাহফুজুর রহমান একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হোন। কিন্তু ঈদের বাকি আর সাত দিন। এখনো এই ঈদে তার গাওয়া গান আসবে কিনা সে বিষয়ে এটিএন বাংলা থেকে অফিসিয়াল কিছুই জানানো হয়নি।

তাহলে ড. মাহফুজুর রহমানের গান ছাড়াই ঈদ আয়োজন করবে এটিএন? না, বরাবরের মতো এবারের ঈদেও থাকছে তার গান। রোববার এটিএন বাংলা কর্তৃপক্ষের কাছে খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেলো। এটিএন বাংলা পাব্লিক রিলেশন অফিসার কামরুজ্জামান মাসুম জানান, এবার ঈদেও থাকছে বসের একক গানের অনুষ্ঠান। এখন চলছে গান নির্বাচনের কাজ। সব ঠিক হলেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে সব।

২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হোন মাহফুজুর রহমান। সে বছর গান গেয়ে হইচই ফেলে দেন তিনি। ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর আর থেমে খাকেনি এটিএন বাংলার চ্যানেলের মালিক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office