শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

গার্ডিয়ান লাইফের সিইও রকিবুল করিমের নিয়োগ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে শেখ রকিবুল করিমের নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী তিন বছরের জন্য এ নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আইডিআরএ’র পরামর্শক (মিডিয়া ও যোগাযোগ) ও মুখপাত্র সাইফুন্নাহার সুমি বাণিজ্য বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সম্প্রতি গার্ডিয়ান লাইফসহ মোট পাঁচটি বীমা কোম্পানির সিইও নিয়োগ অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।

শেখ রকিবুল করিম ২০১৯ সালের মে মাসে গার্ডিয়ান লাইফে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে যোগ দেন। পরে ২০২১ সালে তিনি এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি পান। একই বছর থেকে তিনি প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্ব পালন করে আসছিলেন।

শেখ রকিবুল করিম ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ফেলো মেম্বার। তিনি ২০০৬ সালে আইসিএবির তত্ত্বাবধানে থাকা কেপিএমজি বাংলাদেশ থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জন করেন।

এর আগে তিনি গ্রামীণফোন, বাংলালিংক ও কেপিএমজির মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। আর্থিক ব্যবস্থাপনা ও করপোরেট নেতৃত্বে তার ১৮ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office