শিরোনাম
কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

গাড়িতে বসে ভ্যানচালককে মেয়রের ‘বেতের বাড়ি’

অনলাই ডেস্ক:   |   শনিবার, ২৩ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ভ্যানচালককে বেতের বাড়ি দিতে উদ্যত সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার দুপুরে নগরের জিন্দাবাজার এলাকায়ছবি: সংগৃহীত

নিজের ব্যবহৃত গাড়িতে বসে আছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সামনে দাঁড়িয়ে দুই হাত পেতে রেখেছেন এক ভ্যানচালক তরুণ। গাড়ির জানালা দিয়ে বেত উঁচিয়ে ওই চালকের হাতে বাড়ি দিতে উদ্যত হয়েছেন মেয়র।

সিলেট নগরের জিন্দাবাজার এলাকার এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মেয়র বেত দিয়ে ওই ভ্যানচালকের হাতে দুটি বাড়ি দিয়েছেন। মেয়র আরিফুল হক চৌধুরীর দাবি, তিনি বাড়ি দেননি। সড়কে ভ্যান রেখে মালামাল ওঠানো–নামানো করায় বেত উঁচিয়ে শাসিয়েছেন মাত্র। আরিফুল হক বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি ঘটেছে আজ শনিবার বেলা দেড়টায় নগরের জিন্দাবাজার এলাকায় আল-হামরা শপিং সিটির ঠিক পাশেই। প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য অনুযায়ী, বেলা দেড়টার দিকে মেয়র জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক ধরে যাচ্ছিলেন। তখন তিনি দেখেন, একজন ভ্যানচালক তাঁর গাড়ি দাঁড় করিয়ে মালামাল ওঠাচ্ছেন। এ সময় তিনি ওই চালককে ডেকে এনে তাঁর হাতে দুটো বেতের বাড়ি দেন।

এ ঘটনার সমালোচনা করে ফেসবুকে প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে। তাঁদের ভাষ্য, এভাবে একজন নাগরিককে বেতের বাড়ি দিয়ে শাসানোর কোনো অধিকার জনপ্রতিনিধির নেই।
ওই ভ্যানগাড়ি ছিল একটি সিগারেট কোম্পানির। ওই কোম্পানির বিক্রয় প্রতিনিধি ধ্রুব ভট্টাচার্য বলেন, ‘আমাদের চালকেরই ভুল ছিল। ভুল সময়ে ভুলভাবে গাড়ি দাঁড় করিয়ে আমরা মালামাল সরবরাহ করছিলাম। তাই মেয়র মহোদয় আমাদের চালককে বেতের হালকা বাড়ি দিয়ে শাসিয়েছেন। যেহেতু ভুল আমাদেরই, তাই এ নিয়ে কোনো অভিযোগও নেই।’

শনিবার বেলা সাড়ে চারটার দিকে যোগাযোগ করা হলে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ঈদের আগে নগরে যানজট যেন না হয়, সে জন্য কয়েক দিন আগেও পরিবহনশ্রমিকদের নিয়ে সিটি করপোরেশন সভা করেছে। সেখানে বলা হয়েছে, সকাল ১০টার আগে ভ্যান–জাতীয় যানগুলোকে মালামাল ওঠানো–নামানোর কাজ শেষ করতে হবে। কিন্তু আজ বেলা দেড়টার দিকে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখেন, ওই চালক দুটি ভ্যানগাড়ি দিয়ে মালামাল ওঠানো–নামানো করছেন। এতে সড়কে যানজট দেখা দিয়েছে।

বেতের বাড়ি দেওয়ার কথা সত্য নয় দাবি করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘আমি ওই চালককে বেতের বাড়ি দিইনি। বেত উঁচিয়ে একটু শাসিয়েছি মাত্র। ভবিষ্যতে যেন এভাবে যান দাঁড় করিয়ে তিনি যানজট সৃষ্টি না করেন, পরে সেটি তাঁকে বুঝিয়ে বলেছি। অথচ বিষয়টি ভুল ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ছবিটি ছড়িয়ে অযথাই আমাকে বিতর্কিত করছেন।’

এ ঘটনার সমালোচনা করে সিলেটের অনলাইন অ্যাক্টিভিস্টরা ফেসবুকে প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাঁদের ভাষ্য, ওই ভ্যানচালকের দোষ হয়ে থাকলে মেয়র তাঁকে বিষয়টি বুঝিয়ে বলতে পারতেন কিংবা আইনি অন্য কোনো প্রক্রিয়া অনুসরণ করতে পারতেন। এভাবে একজন নাগরিককে বেতের বাড়ি দিয়ে শাসানোর কোনো অধিকার জনপ্রতিনিধির নেই। বিষয়টি মোটেও শোভনীয় নয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office