শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রাহকের অভিযোগ নিচ্ছে না ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আমানতকারী, ঋণ গ্রহীতাসহ যেকোনো গ্রাহকের অভিযোগ নিষ্পত্তির জন্য আলাদা সেল গঠনের নির্দেশনা রয়েছে। অভিযোগ পাওয়ার পর তা ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা। অথচ অনেক ব্যাংক তা মানছে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ রকম পরিস্থিতিতে সতর্ক করে নতুন একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, দ্রুত অভিযোগ নিষ্পত্তির জন্য প্রধান কার্যালয়ের পাশাপাশি ব্যাংকের জোনাল অফিসগুলোতে অভিযোগ সেল গঠনের নির্দেশনা রয়েছে। কিন্তু কোনো কোনো ব্যাংক শাখা গ্রাহকের অভিযোগ নিচ্ছে না মর্মে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। কোনো কোনো ব্যাংক অনেক ক্ষেত্রে গ্রাহকের অভিযোগ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে।

এ রকম পরিস্থিতিতে গ্রাহক স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা নিশ্চিত করতে ব্যাংকের আমানতকারী, ঋণগ্রহীতাসহ সব ধরনের প্রধান কার্যালয়সহ যে দপ্তরেই অভিযোগ দাখিল করা হোক না কেন, তা প্রাপ্তিস্বীকারের মাধ্যমে গ্রহণ করতে হবে। এমনকি প্রাপ্ত অভিযোগ যথাযথ প্রক্রিয়ায় দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office