শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের এজিএম এ ২৭% লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ২৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন কর হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ৪০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কোম্পানির চেয়ারপার্সন শামসুন নাহার বেগম চৌধুরীর সভাপতিত্বে এবং কোম্পানি সেক্রেটারি মো. অলিউল্লাহ খান, এফসিএস-এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে স্পন্সর, পরিচালনা পর্ষদের সদস্য এবং শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।

সভার শুরুতে চেয়ারপার্সন কোম্পানির ধারাবাহিক প্রবৃদ্ধিতে সমর্থন ও সহযোগিতার জন্য শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি গ্রাহকসেবা ও ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নিরলস প্রচেষ্টার জন্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করেন।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকে বীমা খাতে শীর্ষস্থান ধরে রাখতে শেয়ারহোল্ডারদের অবদান গুরুত্বপূর্ণ। তিনি চ্যালেঞ্জপূর্ণ সময়ে নিষ্ঠার সঙ্গে কাজ করা প্রতিষ্ঠানের সকল কর্মীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, ভবিষ্যতে স্বয়ংক্রিয় গ্রাহকসেবা, পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান এবং উদ্ভাবনী সেবার মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান করা হবে। আর্থিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ গ্রহণ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নাসির এ চৌধুরীও শেয়ারহোল্ডারদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই এজিএম-এ অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা কোম্পানির দক্ষ ব্যবস্থাপনা, শক্তিশালী করপোরেট গভর্ন্যান্স, আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা এবং ২০২৫ অর্থবছরের তথ্যবহুল বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য সন্তোষ প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office