শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রেপ্তার আরও ১, ‘বন্দুকযুদ্ধে’ নিহত প্রধান আসামির জানাজা ছাড়াই দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রধান আসামি শাহআলম বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তাঁর বাড়িতে ঝুলছে তালা।

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. সোহেল হত্যা মামলায় ইমরান খন্দকার (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখাচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নগরের সুজানগর এলাকায়। তাঁর বাবার নাম আবুল বাশার। মামলার তদন্তে নাম আসায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২২ নভেম্বর আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে ইমরান খন্দকারকে তাঁর মামাতো ভাই হত্যা মামলার ৮ নম্বর আসামি জিসান ফোন করে বাসায় ডেকে আনেন। সেখানে যাওয়ার পর ইমরান জিসানের বাসায় শাহ আলম, সাব্বির, জেল সোহেল, সাজন, মাসুমসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে দেখতে পান। তাঁরা তিনটি কালো ব্যাগে অস্ত্র ও হাতবোমা ঢোকান। ইমরান ও জিসানও ব্যাগে অস্ত্র ও হাতবোমা ভরার কাজে হাত লাগান। তারপর ব্যাগ তিনটি ইমরান খন্দকার ও জিসানকে দিয়ে বাকিরা পালিয়ে যান। পরে তাঁরা অস্ত্র-বোমাভর্তি ব্যাগ তিনটি সংরাইশ এলাকায় রহিম ডাক্তারের গলিতে তাজিহা লজ নামের বাসার ভেতরে ফেলে দিয়ে চলে যান।

গত ২২ নভেম্বর আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে ইমরান খন্দকারকে তাঁর মামাতো ভাই হত্যা মামলার ৮ নম্বর আসামি জিসান ফোন করে বাসায় ডেকে আনেন। তাঁরা তিনটি কালো ব্যাগে অস্ত্র ও হাতবোমা ঢোকান।

আজ বিকেলে ইমরান খন্দকারকে কুমিল্লার আদালতে পাঠানো হয়। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ইমরান খন্দকার অস্ত্র বহনের কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।

কাউন্সিলর মো. সোহেল হত্যা মামলার প্রধান আসামি গতকাল রাতে বন্দুকযুদ্ধে নিহত শাহ আলমকে জানাজা ছাড়াই দাফন করা হয়েছে। আজ বেলা তিনটার দিকে পুলিশি পাহারায় টিক্কারচর কবরস্থানে সাব্বির ও সাজনের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। এতে পরিবার ও এলাকার কোনো মানুষ অংশ নেননি।

এখন পর্যন্ত এজাহারনামীয় পাঁচজন ও সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। আর বন্দুকযুদ্ধে এজাহারনামীয় তিন আসামি নিহত হয়েছেন। ২ নম্বর আসামি জেল সোহেল, ১০ নম্বর আসামি সায়মন ও ১১ নম্বর আসামি রনি—এই ৩ জন পলাতক রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office