শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে

জাতীয় ডেস্ক   |   সোমবার, ০১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে

সংগৃহীত ছবি

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। আজ সোমবার রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল র্পযন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘœ ঘটতে পারে।

পরর্বতী ৭২ ঘন্টার আবহাওয়ার র্পূবাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর র্পযন্ত বিস্তৃত রয়েছে।

আজ ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সোমবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপক্ষেকি আদ্রতা ছিল ৯৪ শতাংশ।

রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সোমবার সর্বনি¤œ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় র্সূযাস্ত সন্ধ্যা ৫ টা ২২ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় ভোর ৬ টা ৪২ মিনিটে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office