শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ঘন ঘন পায়ে টান ধরা কঠিন রোগের লক্ষণ নয় তো?

লাইফস্টাইল ডেক্স   |   শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘন ঘন পায়ে টান ধরা কঠিন রোগের লক্ষণ নয় তো?

সংগৃহীত ছবি

পায়ের শিরায় টান ধরার সমস্যায় অনেকেই ভোগেন। কিছুক্ষণ পর অবশ্য তা ছেড়েও যায়। একভাবে বসে বা শুয়ে থাকা ছাড়াও নানাকারণে পায়ে টান ধরতে পারে। এমনকি এটি বড় রোগের লক্ষণও হতে পারে। আর সেই রোগটি হলো কোলেস্টেরল।

চিকিৎসকদের মতে, রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়তে থাকলে এই সমস্যা হতে পারে। খারাপ বা এলডিএল কোলেস্টেরলের ঘনত্ব কম হয়। এটি রক্তের মধ্যে দিয়ে পরিবাহিত না হয়ে থিতিয়ে পড়ে।

ফলে থিতিয়ে পড়তে পড়তে ধমনীতে ব্লকেজ তৈরি হয়। আর এর ফলে রক্ত চলাচল ব্যাহত হতে পারে। তার থেকেই শিরায় টান ধরে। তবে রক্তে কোলেস্টেরল থাকলে পায়ে আরও বেশি সমস্যা হতে পারে। কোলেস্টেরলের লক্ষণ কী কী-

ঠান্ডা পা

শরীরের সব অঙ্গ গরম আছে। তবে সেই তুলনায় পা ঠান্ডা। এর বড় কারণ কোলেস্টেরল। কোলেস্টেরল জমলে রক্ত চলাচল কমে যায়। যার ফলে পা উষ্ণতা হারাতে থাকে।

ক্ষত সারতে সময় লাগে

শরীরের যে কোনো জায়গায় ক্ষত হলে তা সারতে নির্দিষ্ট সময় লাগে। কিন্তু পায়ের ক্ষত সারতে অনেকটা সময় লেগে যায়। এমন লক্ষণ দেখলে সতর্ক হতে হবে। কারণ কোলেস্টেরলের কারণে এই সমস্যা হতে পারে।

পায়ের স্পন্দন দূর্বল

শরীরের যেকোনো অংশ থেকে হৃৎস্পন্দন মাপা সম্ভব। সেই অঞ্চলের রক্তপ্রবাহ তা বলে দেয়। তবে কোলেস্টেরল থাকলে পায়ের স্পন্দন দূর্বল হয়ে যায়। দূর্বল পায়ের স্পন্দন কোলেস্টেরলের লক্ষণ হতে পারে।

পায়ের লোম কমে যায়

পায়ে সাধারণত সারা শরীরের তুলনায় বেশি ঘন লোম থাকে। কোলেস্টেরল থাকলে এই লোম উঠে যেতে থাকে। কারণ রক্ত প্রবাহ কমে যেতে থাকে। যদি তা ই হয়, তবে একবার কোলেস্টেরল পরীক্ষা করিয়ে নিতে হবে।

পা অবশ হয়ে যাওয়া
ঘন ঘন পা অবশ হয়ে যায়। ঝিঝি ধরে যায়। এটিও কোলেস্টেরলের লক্ষণ হতে পারে। এই সমস্যা দেখলে দ্রুত সতর্ক হতে হবে।

অল্প হাঁটলেই পা ক্লান্ত
খুব বেশি হাঁটেননি। অথচ পা দূর্বল হয়ে গিয়েছে, পায়ে ব্যথা করছে। এটিও কিন্তু হতে পারে কোলেস্টেরলের লক্ষণ।

সূত্র: এবিপি লাইভ

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office