শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

চট্টগ্রামে গ্যারেজে আগুন, ১৯ অটোরিকশা পুড়ে ছাই

জাতীয় ডেস্ক   |   সোমবার, ২০ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে গ্যারেজে আগুন, ১৯ অটোরিকশা পুড়ে ছাই

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় একটি গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ওই গ্যারেজে থাকা ১৯টি সিএনজিচালিত অটোরিকশা, চারটি মোটরসাইকেল ও একটি রিকশা পুড়ে ছাই হয়েছে। রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে ঈদগা বউ বাজার এলাকার জাহাঙ্গীর আলমের মালিকানাধীন গ্যারেজে এ ঘটনা ঘটে।

আগুনের কারণ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তারা ঘটনাটি এখনো তদন্ত করছে বলে জানায়। আর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নাশকতার কোনো আলামত পায়নি বলে জানায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, রাতে আগুনের সংবাদ পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট পাঠানো হয়। তারা আগুন নির্বাপণ করে। এ ঘটনায় মোহাম্মদ আলী (৪০) নামে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, নির্দিষ্ট করে তো কারণ বলা যাবে না। আগে ব্যাটারি স্পার্ক ও বিদ্যুৎসহ নানা কারণে আগুন লাগত। এখন তো তদন্ত ছাড়া নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্যারেজ মালিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। সবমিলিয়ে এখন পর্যন্ত আমরা নাশকতার কোনো আলামত পাইনি। তারপরও আমাদের তদন্ত অব্যাহত আছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office