শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামলো রিহ্যাব

জাতীয় ডেস্ক   |   বুধবার, ১৬ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামলো রিহ্যাব

সংগৃহীত ছবি

‘এডিস মশা ধ্বংস করব ডেঙ্গুমুক্ত নগর গড়ব’ – স্লোগানে রিহ্যাব-এর উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ ১৬ আগস্ট সকাল সাড়ে ১১টায় দেব পাহাড়, কলেজ রোড, চট্টগ্রামে সিপিডিএল গার্ডেনিয়া প্রকল্পে ডেঙ্গু প্রতিরোধ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম।

এই প্রেক্ষাপটে জনস্বার্থে রিহ্যাবের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগরীতে রিহ্যাব সদস্যদের সকল নির্মাণাধীন প্রকল্পে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু করা হয়েছে। বর্ষা মৌসুমে রিহ্যাব সদস্যদের নির্মাণাধীন প্রকল্পসমূহে নিয়মিত ফগার মেশিন দিয়ে এডিস মশা নিধন অভিযান চলমান থাকবে।

অভিযান শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্যে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, বর্তমানে দেশের সর্বত্র বিশেষ করে শহরাঞ্চলে ডেঙ্গুজ্বরের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ^ স্বাস্থ্য সংস্থাও বিশ্বব্যাপী ডেঙ্গুজ্বর প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এজন্য চট্টগ্রাম নগরীকে ডেঙ্গুমুক্ত করার জন্য রিহ্যাবের পক্ষ থেকে রিহ্যাব সদস্যদের নির্মাণাধীন প্রকল্পসমূহে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু করা হয়েছে।

তিনি বলেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অবশ্যই ডেঙ্গু প্রতিরোধে সফল হব। এ সময় আবদুল কৈয়ুম চৌধুরী রিহ্যাব-এর এই উদ্যোগে সার্বিক সহযোগিতার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, চট্টগ্রাম নগরীকে ডেঙ্গুমুক্ত করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে সচেতন হতে হবে। প্রত্যেকের নিজ নিজ বাড়ি-ঘর পরিচ্ছন্ন রাখতে হবে, যেন এডিস মশা ডিম পেড়ে বংশ বৃদ্ধি করতে না পারে। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে রিহ্যাবের গৃহীত সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং রিহ্যাবের ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান আলহাজ¦ ইঞ্জি. দিদারুল হক চৌধুরী, পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মাহবুব সোবহান জালাল তানভীর, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য নাজিম উদ্দীন, মোরশেদুল হাসান, এএসএম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান, সিপিডিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাসেম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office