শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে ভারী বৃষ্টি, বিভিন্ন স্থানে পাহাড়ধসের খবর

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ভারী বৃষ্টিতে আজ বৃহস্পতিবার জলাবদ্ধতার পাশাপাশি নগরের বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাহাড়ধসের আশঙ্কায় নগরের বিভিন্ন পাহাড় থেকে ১০৫ পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

বৃষ্টির মধ্যে সকাল থেকে নগরের কয়েকটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বিকেল চারটার দিকে নগরের গরিবউল্লাহ শাহ মাজার এলাকায় আমান উল্লাহ হাউজিংয়ে পাহাড় ধসে পড়ে। এ ছাড়া সকালে আমবাগান এতিমখানা পাহাড় এবং বায়েজিদ সংযোগ সড়কেও পাহাড়ধসের ঘটনা ঘটে।

আমান উল্লাহ হাউজিং এলাকায় পাহাড়ধসের পর ফায়ার সার্ভিস উদ্ধারকাজে ছুটে যায়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, পাহাড়ধসে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাশে একটি ঘর ছিল। তবে ঘর পর্যন্ত মাটি আসেনি। ঘরের বাসিন্দারা আতঙ্কে ঘর থেকে বের হয়ে যায়।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, বেলা তিনটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নগরে ১৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে নগরের বাকলিয়া, কাপাসগোলা, ডিসি রোড, আগ্রাবাদ, সিডএ আবাসিক এলাকা, হালিশহরসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি উঠেছে।

img4

চট্টগ্রামে পাহাড়ধসের সতর্কবার্তা জারি করা হয়েছে। আমবাগান এতিমখানা পাহাড়

সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানান, লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামে পাহাড়ধসের সতর্কবার্তা জারি করা হয়েছে। এ ছাড়া সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়। গত মঙ্গলবার থেকে পাহাড়ধসের সতর্কবার্তা জারি করা হয়। এরপর গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার বিভিন্ন পাহাড় থেকে ১০৫টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, নগরের বিভিন্ন স্থান থেকে ১০৫ পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তাদের চারটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। এ ছাড়া আজ বৃহস্পতিবার মতিঝরনা, ফিরোজশাহ ও আকবরশাহ এলাকার পাহাড় থেকে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office