শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

চলতি বছরের প্রথমার্ধে ৩৩৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলতি বছরের প্রথমার্ধে ৩৩৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ৩৩৪ কোটি ৯ লাখ টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৩ শতাংশ বেশি। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে।

রোববার (১২ জুলাই) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় জীবন বিমা, স্বাস্থ্য বিমা, পলিসির মেয়াদপূর্তি ও অন্যান্য খাতে মোট ১ লাখ ৩১ হাজার ৫৯৩টি দাবি নিষ্পত্তি করা হয়েছে।
এর মধ্যে ২৩ হাজার ৭৪০টি মৃত্যুজনিত দাবির বিপরীতে ১৭৫ কোটি ২৪ লাখ টাকা, ১ লাখ ৪ হাজার ২৫৯টি স্বাস্থ্য বিমা দাবির বিপরীতে ১৪০ কোটি ২১ লাখ টাকা এবং ৩ হাজার ৫৯৪টি পলিসির মেয়াদপূর্তি ও অন্যান্য দাবির বিপরীতে ১৮ কোটি ৬৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

গার্ডিয়ান জানায়, ক্রমবর্ধমান গ্রাহকভিত্তি, বিমা পণ্য ও সেবার সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, সহজ যাচাই-প্রক্রিয়া এবং দ্রুত দাবি নিষ্পত্তির সক্ষমতা বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি দাবি নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।অপরাধ আইন

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম বলেন, দ্রুত দাবি পরিশোধ প্রতিষ্ঠানটির কাছে শুধু একটি প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়, বরং প্রয়োজনের সময়ে গ্রাহকের পাশে থেকে বিমার প্রকৃত মূল্য তুলে ধরার অন্যতম উপায়। তিনি বলেন, দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের বাড়তে থাকা আস্থাই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অর্জন।

তিনি আরও জানান, প্রযুক্তিনির্ভর সেবা, সুশাসন এবং গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে প্রতিটি সেবাকে আরও সহজ ও দ্রুত করতে গার্ডিয়ান প্রতিশ্রুতিবদ্ধ।

বর্তমানে ব্যাংকাস্যুরেন্স, মাইক্রোইন্স্যুরেন্স এবং ডিজিটাল বিতরণ ব্যবস্থার মাধ্যমে সারা দেশে সেবা সম্প্রসারণ করছে গার্ডিয়ান লাইফ। প্রতিষ্ঠানটির আওতায় বর্তমানে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ বিমা সুরক্ষা পাচ্ছেন। এছাড়া ৫৫০টির বেশি করপোরেট গ্রাহক এবং দেশের ৫০০টির বেশি হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে পলিসিধারীদের জন্য ক্যাশলেস চিকিৎসাসেবা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office