শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

চাঁদ দেখা যায়নি, সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। আগামীকাল ২২ মার্চ ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।

খালিজ টাইমস বলছে, খালি চোখে চাঁদ দেখার জন্য মঙ্গলবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। চাঁদ দেখা না যাওয়ায় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।

ইসলামি ক্যালেন্ডারে সাধারণত মাস ২৯ বা ৩০ দিনের হয় এবং মাসের শুরু ও শেষ চাঁদ দেখার ওপর নির্ভর করে। যে কারণে রমজান মাস কোন দিন শুরু হবে তা আগে থেকে নির্দিষ্টভাবে বলা যায় না।

সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম বলছে, দেশটির চাঁদ দেখা কমিটি বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আবারও বৈঠক করবে। এর আগে, সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ কোথাও দেখা গেলে তা দেশটির স্থানীয় যেকোনও আদালতকে জানানোর জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছিল সুপ্রিম কোর্ট।

ইসলামের অন্যতম এক স্তম্ভ পবিত্র রমজান মাস। প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র এই মাস পালন করা হয়। এক মাস সংযম পালনের পর মুসলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office