শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহতের অভিযোগ

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত এবং একজন আহতের অভিযোগ পাওয়া গেছে। রোববার গভীর রাতে জেলার শিবগঞ্জ সীমান্তের জোহরপুর ও ওয়াহেদপুর সীমান্তের মাঝখানে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম মোহাম্মদ শামিম(৩০)। তিনি উপজেলার পাঁকা ইউনিয়নের সরাপাড়া গ্রামের বাহারুলের ছেলে। আহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম(৩৫) ।

নিহতের বাবা বিএসএফের গুলিতে তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও এ ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে আহত বা নিহতের বিষয়টি স্বীকার করা হয়নি।

একাধিক সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিসহ ১০ জনের একটি দল রোববার গভীর রাতে বাংলাদেশের জহরপুর এবং ওয়াহেপুর বিওপির মধ্য দিয়ে সীমান্ত পিলার ১৬/৪ এস এর পাশ দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের চাঁদনী চক ও নুরপুরের বিএসএফ ক্যাম্পের একটি যৌথ দল রাত আড়াইটার দিকে গুলি ছুঁড়লে শাামিম ও শরিফুল গুরুতর আহত হন। পরে আহত শরিফুলসহ অন্যরা পালিয়ে আসলেও শামিম ঘটনাস্থলেই মারা যান।

একাধিক সূত্রে আরও জানা গেছে, শরিফুল ডান হাতে গুলিবিদ্ধ হয়ে অজ্ঞাত স্থানে থেকে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত হতে আহত শরিফুলের মোবাইল ফোনে কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে নিহত শামিমের ফোনে কল করা হলে তার বাবা বাহারুল বিষয়টি নিশ্চিত করে জানান, তার ছেলের লাশ এখনও পাওয়া যায়নি। পরে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোনটি কেটে দেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি চৌধুরি জোবায়ের হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সীমান্তে হতাহতের বিষয়টি শুনেছেন বলে জানান।

অপরদিকে ৫৩ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হোসেন জানান, স্থানীয়ভাবে গুলিতে একজন নিহত ও আহতের সংবাদ শুনেছেন।কিন্তু নিহতের বাবা এ ধরনের কোন অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office