শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চামড়াজাত পণ্যের রপ্তানির একটি বড় খাত তৈরি করতে চাই

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ০৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

আমরা চামড়া শিল্প ও চামড়াজাত পণ্যের রপ্তানির একটি বড় খাত তৈরি করতে চাই। সে সম্ভাবনা আছে বলে জানিয়েছেন অর্থ, বাণিজ্য ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা আজকে চামড়া ও চামড়াজাত দ্রব্য লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছি। আপনারা জানেন চামড়া খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত, কারণ রপ্তানি ও দেশের অভ্যন্তরে এর ব্যাপক চাহিদা রয়েছে।

তিনি বলেন, আমরা যে রপ্তানি বহুমুখীকরণের কথা বলছি সেখানে চামড়া খাতের বড় একটি সুযোগ রয়েছে। তবে তাদের নানাবিধ সম্ভাবনা ও সমস্যা আছে। সেসব বিষয়ে আমরা আলাপ করেছি। তাদের ট্যানারি সাভারে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে পরিবেশগত দিক, অর্থায়ন, রপ্তানিতে চামড়ার সার্টিফিকেশন নিয়ে আলাপ করা হয়েছে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মোট কথা আমরা চামড়া শিল্প ও চামড়াজাত পণ্য রপ্তানির একটি বড় খাত হিসেবে তৈরি করতে চাই। সে সম্ভাবনা আছে। আমাদের চামড়া শিল্পের সঙ্গে জাড়া জড়িত তারা খুব অভিজ্ঞ। এখাতের একটি সুবিধা হলো এর কাঁচামাল দেশীয়। এর সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাত জড়িত। তাই এই খাতকে সহায়তা করলে আরো একটা খাতের উন্নতি হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office