শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

চা শ্রমিকদের সড়ক অবরোধ, কাজে না ফেরার ঘোষণা

সারাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

মজুরি বাড়ানোর দাবিতে হবিগঞ্জের মাধবপুরের জগদীশপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চা শ্রমিকরা। লাগাতার কর্মবিরতির ৫ম দিন বৃহস্পতিবার দুপুরে তিনশ’ টাকা মজুরির দাবিতে ৫টি চা বাগানের কয়েক হাজার শ্রমিক জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর অবরোধ করে রাখেন। দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত মহাসড়ক অবস্থান করেন তারা।

তিনশ’ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

এ সময় শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্লোগান দেন। শ্রমিক নেতারা বলেন, বুধবার ঢাকায় শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে বৈঠকে মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে তামাশা করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চা শ্রমিকদের একশ ২০ টাকা মজুরিতে জীবন-জীবিকা চালানো এখন কঠিন হয়ে পড়েছে। এজন্য চা শ্রমিকরা ৩০০ টাকা মজুরি আদায়ের দাবিতে রাজপথে নামতে বাধ্য হয়েছে।

সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, চা শ্রমিকদের মজুরি দৈনিক ৩০০ টাকা করা না হলে কোনো অবস্থাতেই তারা কাজে ফিরবেন না। প্রয়োজনে তারা বাগানের বাইরে গিয়ে শ্রমিকের কাজ করে সংসার চালাবেন।

লস্করপুর ভ্যালি সভাপতি রবীন্দ্র গৌড়ের নেতৃত্বে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা স্বরজিত পাশী, খোকন পানতাঁতী, প্রদীপ কৈরি, লালন পাহান,খায়রুন নাহার, বাবুল হোসেন খান, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, আইয়ূব খান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office