শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

চীনের উত্তরাঞ্চলে শীতের রেকর্ড ভঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীনের উত্তরাঞ্চলে শীতের রেকর্ড ভঙ্গ

সংগৃহীত ছবি

চীনের উত্তরাঞ্চলীয় বিভিন্ন নগরীতে বুধবার রেকর্ড ভঙ্গকারী সর্বনি¤œ তাপমাত্রা নেমেছে। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ দেশের বিভিন্ন অংশে প্রচ- ঠান্ডার সতর্কতা জারি করেছে। খবর এএফপি’র।

জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, বুধবার ভোরে শানজি, হেবেই এবং ইনার মঙ্গোলিয়া প্রদেশ ও অঞ্চলের পাঁচটি স্থানে সাবজিরো ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে এসব অঞ্চলে আগের তাপমাত্রার রেকর্ড ভঙ্গ হয়েছে।

এর মধ্যে শানজির ঐতিহাসিক নগরী ডাটংয়ে মাইনাস ৩৩.২ ডিগ্রী সেলসিয়াস এবং ইয়াংকুর পার্শ্ববর্তী কাউন্টিতে মাইনাস ২৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় আবহাওয়া দপ্তর জানায়, এসব অঞ্চলে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তাতে আগের সব রেকর্ড ভেঙ্গে গেছে। এরআগে ১৭ ডিসেম্বর সেখানে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এদিকে ইনার মঙ্গোলিয়ার কিংশুইহে মাইনাস ২৯.৭ ডিগ্রী সেলসিয়াস, হেবেই-এর বাওডিংয়ে মাইনাস ২৩.৩ ডিগ্রী সেলসিয়াস এবং হেবেই-এর শুনপিংয়ে মাইনাস ২২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে বুধবার কর্তৃপক্ষ চীনের পূর্ব এবং দক্ষিণ-পূর্বে বিস্তৃর্ণ এলাকা জুড়ে সর্বনি¤œ তাপমাত্রা নামতে পারে বলে সতর্কতা জারি করেছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গ্রীনহাউস গ্যাস নির্গমনের কারণে সৃষ্ট বৈশ্বিক উষ্ণতা আরো বেড়ে যেতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office