| মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | প্রিন্ট | ২৭২ বার পঠিত | পড়ুন মিনিটে
মোঃ আনিসুর রহমান চৌধুরী লিটু সদা হাস্যজ্জ্বোল, অমায়িক একজন মানুষ তিনি হলেন বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া’র কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীরমুক্তিযোদ্ধা মরহুম আক্তার আলী চৌধুরী আত্তর-এর সুযোগ্য পুত্র । মাতা ঢাকা ফকিরাপুল-এর ঐতিহ্যবাহী সরদার বাড়ীর নাসিমা আক্তার চৌধুরী। ছোট ভাই কাতার প্রবাসী আতিকুর রহমান চৌধুরী রিন্টু। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০০৫ ইং তে ভারত সরকার হতে প্রথম “বিজয় পুরস্কার” প্রাপ্ত ও মুক্তিযুদ্ধ বিষয়ক সংস্থা অরোরা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তালেব ও বাংলাদেশ এর প্রথম মহিলা মেয়র পদপ্রার্থী আলহাজ বেগম নূরজাহান এর ছোট কন্যা ফাহমিদা ইয়াসমিন সুমি তার সহধর্মিণী। দুই কন্যার জনক লিটু চৌধুরী। ছোট বেলা থেকেই ভালো আঁকিয়ে, ক্রিকেটার, ভালো ব্যাটমিন্টন খেলোয়াড় হিসেবেও সুপরিচিত,গানেও যার আনাগোনা অনস্বীকার্য,বিএনসিসি এর এক সময়ের ক্যাডেট সার্জেন্ট, বহুপ্রতিভার অধিকারী চৌধুরী লিটু জালালাবাদ সম্মাননা যুব অর্গনাাইজেশন -এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক-১। সেই সাথে বীরমুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদ এর চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সদস্য,সিলেট বিভাগ যুব পরিষদ এর সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক সংস্থা অরোরা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক, অন লাইন নিউজ পোর্টাল প্রিয় কুলাউড়া ও বিডি মেইল এর পরিচালক সিনিয়র সদস্য হোসেনপুর ফ্রেন্ডস ক্লাব। সদস্য যথাক্রমে জালালাবাদ এসোসিয়েশন,ঢাকা, মৌলভীবাজার জেলা সমিতি,ঢাকা, সিলেট বিভাগীয় চাকরিজীবি পরিষদ। সকলের প্রিয় মুখ তিনি। আজ এই শুভ দিনে দৈনিক আজকের সংলাপ-এর পক্ষ থেকে মোঃ আনিসুর রহমান চৌধুরী লিটু কে জানাই ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। শুভ জন্মদিন।