শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ছয় মাসে রপ্তানি আয় ২৭৫৪ কোটি ডলার

অর্থনীতি ডেক্স   |   মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছয় মাসে রপ্তানি আয় ২৭৫৪ কোটি ডলার

সংগৃহীত ছবি

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশে রপ্তানি আয় হয়েছে ২ হাজার ৭৫৪ কোটি মার্কিন ডলারের। এই রপ্তানি আয় এর আগের বছরের একই সময়ের তুলনায় শূণ্য দশমিক ৮৮ শতাংশ বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যা থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৭৩১ কোটি ১২ লাখ ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে প্রধান রপ্তানি পণ্য পোশাক থেকে ২ হাজার ৩৩৯ কোটি ১৩ লাখ ডলার আয় হয়েছে। এর মধ্যে নীট পোশাক (সোয়েটার, টি-শার্ট জাতীয় পোশাক) রপ্তানি হয়েছে ১ হাজার ৩৪৮ কোটি ডলারের সমমূল্যের এবং ওভেন পণ্যের (শার্ট,প্যান্ট জাতীয় পোশাক) রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৯৯১ কোটি ১১ লাখ ডলার।

এছাড়া, জুলাই-ডিসেম্বর সময়ে রপ্তÍানী হয়েছে পাট ও পাটজাত পণ্য ৪৩ কোটি ৬১ লাখ ডলার, হোম টেক্সটাইল ৩৭ কোটি ডলার, চামড়া ও চামড়াজাত পণ্য ৫২ কোটি ৩০ লাখ ডলার, প্লাস্টিক পণ্য ১১ কোটি ৬৬ লাখ ডলার, কৃষিজাত পণ্য ৫০ কোটি ৭৯ লাখ ডলার, হিমায়িত মাছ ২১ কোটি ৫১ লাখ ডলার এবং রাসায়নিক পণ্য ১৭ কোটি ৪৯ লাখ ডলার।

এদিকে, গত ডিসেম্বর মাসে রপ্তানি আয় এসেছে ৫৩০ কোটি ৮০ লাখ ডলার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office