শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ছাতক পৌরসভার ১০৩ কোটি ৫৭ লাখ টাকার বাজেট ঘোষণা

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ১৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাতক পৌরসভার ১০৩ কোটি ৫৭ লাখ টাকার বাজেট ঘোষণা

সংগৃহীত ছবি

সুনামগঞ্জ জেলার প্রাচীন শিল্প শহর ছাতক পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে ছাতক পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী আনুষ্ঠানিকভাবে ১০৩ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ২৭৩ টাকার বার্ষিক বাজেট ঘোষণা করেন।

বাজেটে রাজস্ব ও বিভিন্ন উন্নয়ন তহবিল থেকে মোট আয় দেখানো হয়েছে ১০ ৩ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ২৭৩ টাকা। ব্যয় দেখানো হয়েছে ১০২ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা এবং স্থিতি দেখানো হয়েছে ১কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৬০৫ টাকা। মেয়র পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতে সরকারের সাহায়্য ও সহযোগিতা কামনা করেন।

বাজেট অনুষ্টানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী, হিসাব রক্ষক কুলসুমা বেগম, উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র কুমার দাস, কর কর্মকর্তা জামাল উদ্দিন, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, নাজিমুল হক, ছালেক মিয়া, রশিদ আহমেদ খছরু, শফিকুল ইসলাম ও রতœা রানী মালাকারসহ সাংবাদিক ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office