শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রলীগের সংঘর্ষের পর ‘চিকা মারা’ মুছে দিল চবি কর্তৃপক্ষ

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘চিকা মারা’কে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর সব হলের দেয়াল লিখন মুছে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিকেলে হলের ‘চিকা মারা’ মুছে দেয় প্রক্টরিয়াল বডি।

গত শুক্রবার রাতে এ এফ রহমান হলে ‘চিকা মারা’কে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের ১২ জন নেতাকর্মী আহত হন। বিবাদমান দুটি গ্রুপ হলো ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও বিজয়। শুক্রবার রাতে সংঘর্ষ চলাকালীন রামদা ও অস্ত্র নিয়ে এ.এফ. রহমান হলে মহড়া দেওয়ার সময় সহকারী প্রক্টর শাহরিয়ার বুলবুল ও সাংবাদিকদের উপর রামদা নিয়ে চড়াও হয় এই দুই গ্রুপের নেতাকর্মীরা। এছাড়া হলের কয়েকটি রুমও ভাঙচুর করে তারা।

এ বিষয়ে সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস বলেন, ‘সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে আমরা সব হল থেকে দেয়াল লিখন মুছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এখন পরিস্থিতি শান্ত আছে। হলের দেয়ালে আর কাউকে নতুন করে চিকা মারতে দেওয়া হবে না।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office