শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

জকিগঞ্জে বোনকে ডোবা থেকে তুলতে গিয়ে বড় ভাইও ডুবে মারা গেল

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ৩১ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জে ছোট বোনকে ডোবার পানি থেকে তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা হলো জকিগঞ্জ সদর ইউনিয়নের আনোরাশী গ্রামের ফখরুল ইসলামের সন্তান সাফওয়ান আহমদ (৭) ও মিনা বেগম (৪)। সোমবার বেলা একটার দিকে নিজ বাড়ির পাশের ডোবায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম। তিনি বলেন, ওই দুই শিশুর বাবা প্রবাসী। তাঁদের আর কোনো ভাই-বোন নেই। খবর পেয়ে নিজে ওই ভাই-বোনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে এসেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাফওয়ান আহমদ ও মিনা বেগম তাদের বাড়ির পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে সকালের দিকে বেড়াতে গিয়েছিল। বেলা একটার দিকে তারা বাড়ির উদ্দেশে বের হয়।

এ সময় বাড়ির পার্শ্ববর্তী রাস্তসংলগ্ন একটি ডোবার পানিতে অসাবধানতাবশত পড়ে যায় মিনা বেগম। এ সময় বড় ভাই সাফওয়ান বোনকে পানি থেকে তুলতে গিয়ে নিজেও ডোবায় পড়ে যায়। বাড়ির লোকজন দুই শিশুকে না পেয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকলে ডোবায় দুজনকে ভেসে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office