শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গি পালানোর ঘটনা নাটক কি-না আমরা জানি না: রিজভী

রাজনীতি ডেস্ক   |   সোমবার, ২১ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ঢাকার নিম্ন আদালত থেকে মৃত্যুদণ্ড পাওয়া আসামি জেএমবির দুই সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা নাটক কি-না তা আমরা জানি না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘গতকালের ঘটনা নাটক কি-না আমরা জানি না। তবে তাদের (আওয়ামী লীগ) লোকের মুখে নাটকের কথা শুনেছি। গতকাল আদালত পাড়ায় যে ঘটনাটা, এটা নাটক কি-না তা জনগণের মনে প্রশ্ন জেগেছে। একজন জঙ্গি যার হাতে হাতকড়া, পায়ে বেড়ি পরা, সে মোটরসাইকেলে চড়ে পালিয়ে গেল- এগুলো মানুষ বিভিন্নভাবে দেখছে। এটাও তো আওয়ামী লীগের খেলার অংশ হতে পারে। ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অভিযান হবে কি-না? নির্যাতন হবে কি-না? এই ঘটনা নাটক বা তামাসা কি-না এটা কিন্তু তাদের ঊর্ধ্বতন নেতাকর্মীদের বক্তব্যে প্রমাণিত হচ্ছে।’

সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরবঙ্গ ছাত্র ফোরাম এর উদ্যোগে আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

রিজভী বলেন, ‘একটি লাশের কাফন পরাতে না পরাতেই আরেকটি লাশ হচ্ছে। একটি কবর খনন সম্পূর্ণ হতে না হতেই আরেকটি কবর খনন করতে হচ্ছে। এরকম একটি দুঃসময়ে তারেক রহমানের ৫৮তম জন্মদিন। এই দিনটি জাঁকজমকপূর্ণভাবে পালন করা যাবে না, এই নির্দেশনা তিনি (তারেক রহমান) লন্ডন থেকে জানিয়েছেন। এটাই তো একজন দেশ নেতার দৃষ্টিসীমা।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এক ভয়ংকর দুঃসময়ের মধ্যে আছে বাংলাদেশের মানুষ। যারা জননন্দিত, দেশের মানুষের জন্য কাজ করেন, কথা বলেন, তারা কারাগারে। আর গুন্ডা পান্ডারা বাহিরে দাপিয়ে বেড়াচ্ছে। তাদের কারণে গোটা রাষ্ট্রের মানুষ ভয়ে আছে।’

রিজভী বলেন, ‘গণতন্ত্রের ন্যূনতম জায়গা এখন নেই, সেখানে কর্তৃত্ত বাদ আসন পেতে বসেছে। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না, এতে প্রমাণিত- তিনি গণতন্ত্রের পক্ষে আছেন। দেশ নায়ক তারেক রহমান দেশে আসতে পারছেন না, বিদেশে থাকা অবস্থায় তার নামে মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরানো জারি করেছে। এই কর্তৃত্ববাদী সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এগুলো করছে।’

বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর পরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা.রফিকুল ইসলামের তত্ত্বাবধানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office