শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

জয় দিয়ে বিশ্বকাপ শুরু ওয়েস্ট ইন্ডিজের

খেলা ডেস্ক   |   সোমবার, ০৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জয় দিয়ে বিশ্বকাপ শুরু ওয়েস্ট ইন্ডিজের

সংগৃহীত ছবি

ব্যাটিং-বোলিং নৈপুন্যে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু করেছে সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। আজ ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গতরাতে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ^কাপে খেলতে নামা পাপুয়া নিউ গিনি। জবাবে ৬ বল বাকী রেখে জয় পায় দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

মাঠ গায়ানায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ৭ রানে ২ উইকেট হারায় পাপুয়া নিউ গিনি। শুরুর ধাক্কা কাটিতে উঠে পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৩৪ রান করতে পারে তারা। টপ অর্ডারে সর্বোচ্চ ২১ রান করেন অধিনায়ক আসাদ ভালা।

৫০ রানে চতুর্থ উইকেট পতনের পর ৩৭ বলে ৪৪ রানের জুটি গড়েন সেসে বাউ ও চালর্স আমিনি। ১২ রান ক্ের আমিনি ফিরলেও, টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলেই সাজঘরে ফিরেন বাউ। ৬টি চার ও ১টি ছক্কায় ৪৩ বলে ৫০ রান করে ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফের দ্বিতীয় শিকার হন বাউ।

১৭তম ওভারে দলীয় ৯৮ রানে বাউ ফেরার পর শেষ দিকে উইকেটরক্ষক কিপলিং ডরিগার ৩টি চারে ১৮ বলে ২৭ রান এবং চ্যাড সোপারের ১০ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রাানের সংগ্রহ পায় পাপুয়া নিউ গিনি। ওয়েস্ট ইন্ডিজের জোসেফ ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে দ্বিতীয় ওভারে গোল্ডেন ডাক মারেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লস। এরপর দ্বিতীয় উইকেটে ৪২ বলে ৫৩ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন আরেক ওপেনার ব্রান্ডন কিং ও নিকোলাস পুরান। ৭টি চারে কিং ৩৪ এবং পুরান ১টি চার ও ২টি ছক্কায় ২৭ রান করে আউট হলে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

এরপর অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৫ ও শেরফানে রাদারফোর্ড ২ রানে আউট হলে, ম্যাচে ফিরে পাপুয়া নিউ গিনি। ১৬ ওভার শেষে ৯৭ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তবে ষষ্ঠ উইকেটে ১৮ বলে অবিচ্ছিন্ন ৪০ রান তুলে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন রোস্টন চেজ ও রাসেল। ৪টি চার ও ২টি ছক্কায় চেজ ২৭ বলে অপরাজিত ৪২ এবং রাসেল ৯ বলে অনবদ্য ১৫ রান করেন। পাপুয়া নিউ গিনির ভালা ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

পাপুয়া নিউ গিনি : ১৩৬/৮, ২০ ওভার (বাউ ৫০, ডরিগো ২৭*, রাসেল ২/১৯)।
ওয়েস্ট ইন্ডিজ : ১৩৭/৫, ১৯ ওভার (চেজ ৪২*, কিং ৩৪, ভালা ২/২৮)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office