শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

জাপানের সঙ্গে এফটিএর যৌথ সমীক্ষা শুরু হচ্ছে

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ১২ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

জাপানের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের লক্ষ্যে যৌথ সমীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। আজ সোমবার বাণিজ্য মন্ত্রণলায়ে এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিসহ দুই দেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ। তবে উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য বেশকিছু সম্ভাবনা ও প্রতিবন্ধকতা থাকছে। বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) নেওয়া সিদ্ধান্তের আলোকে এলডিসি দেশগুলো বিভিন্ন দেশে জিএসপি বা শুল্ক্কমুক্ত বাজার সুবিধা পেয়ে থাকে। উন্নয়নশীল হলে এসব সুবিধা থেকে বঞ্চিত হবে দেশ। ফলে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাজার সংকোচনের আশঙ্কা রয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি বাজার সংরক্ষণ, সম্প্রসারণ ও বিভিন্ন দেশে শুল্ক্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাওয়ার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে জাপানের সঙ্গে বাংলাদেশের এফটিএ স্বাক্ষরের লক্ষ্যে যৌথ সমীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।

বাংলাদেশ ২০১৮-১৯ অর্থবছরে জাপানে ১৩৬ কোটি ৫৭ লাখ ডলার এবং ২০১৯-২০ অর্থবছরে ১২০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। এর বিপরীতে ২০১৮-১৯ অর্থবছরে জাপান থেকে ১৮৫ কোটি ২৫ লাখ ডলারের এবং ২০১৯-২০ অর্থবছরের ১৯৬ কোটি ৪৯ ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ।

বাংলাদেশ এখনও কোনো দেশের সঙ্গে এফটিএ করেনি। ভুটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সই হয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের সঙ্গে এফটিএ অথবা পিটিএ স্বাক্ষরের বিষয়ে কাজ চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office