শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

জিতে শেষ করতে পারায় ভালো লাগছে, তবে দুঃখও আছে: তামিম

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ০৬ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সিরিজ আগেই ইংল্যান্ডের হয়ে গিয়েছিল। সাগরিকায় শেষ ওয়ানডে ম্যাচটি ছিল তামিম বাহিনীর ধবলধোলাই এড়ানোর লড়াই। হারলেই ৩-০‘তে হোয়াইটওয়াশ। আর জিতলে অন্তত এক ম্যাচ জয়ের সান্ত্বনার পরশ গায়ে মাখা।

বাংলাদেশ জিতলো এবং সেটা ইংল্যান্ডকে নাকাল করে। ইংলিশদের দুইশর আগে অলআউট করে ৫০ রানের সহজ জয় পেলো তামিমের দল।

আগের ২ ওয়ানডেতে যথাক্রমে ২০৯ আর ১৯৪ রানে আটকে থাকার পর সোমবার শেষ ম্যাচে ২৪৬ রান করা। প্রথম দুই খেলায় যেখানে মাত্র দুটি ফিফটি (একটি শান্তর, অন্যটি সাকিবের), সেখানে শেষ ওয়ানডেতে তিন-তিনটি পঞ্চাশোর্ধ ইনিংস (সাকিব, মুশফিক আর শান্তর)।

এটাই শেষ নয়। প্রথম দুই ওয়ানডেতে কেউ না পারলেও আজ শেষ দিন সাকিবের ৪ উইকেট শিকার বাংলাদেশের বোলিং বিভাগকেও স্বস্তি দিয়েছে। সব মিলে টিম পারফরম্যান্স।

টাইগারদের এ দলগত পারফরম্যান্সের সঙ্গেই পেরে ওঠেনি ইংল্যান্ড। অধিনায়ক তামিম তাই খুশি। তার কথা, ‘আমি আগেই বলেছিলাম, আমরা সিরিজটা ভালোভাবে শেষ করতে চাই। ওয়ানডে ফরম্যাটে দল নিয়ে আমরা বেশ গর্ব করি, বিশেষ করে আমরা যখন নিজেদের মাটিতে খেলি। জিতে সিরিজটা শেষ করতে পারছি দেখে ভালো লাগছে, কিন্তু সিরিজটা খুইয়ে বসেছি বলে দুঃখও আছে।’

তামিম মনে করেন, তাদের আরও উন্নতির জায়গা আছে। টাইগার দলপতির ভাষায়, ‘আমি সবসময়ই বলি ছোট ছোট বিষয় পার্থক্য গড়ে দেয়। প্রথম ম্যাচে আমরা ১৫০ রান করেছিলাম ৩ উইকেটে, এরপর ২০৯ রানে অলআউট হয়ে গেছি। ছোট ছোট বিষয় অনেক গুরুত্বপূর্ণ। আজও আমরা ২৭০-২৮০ করতে পারতাম। ভালোভাবে শেষ করতে পারিনি। অনেক বিষয়ে কাজ করার আছে, উন্নতি করার আছে। তবে শেষ ম্যাচটা জিততে পেরে ভালো লাগছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office