শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

জিম্মি মৃত্যুর পর হামাসের ওপর ‘বদলা নেয়ার অঙ্গীকার’ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

গাজার একটি সুড়ঙ্গ থেকে ছয় জিম্মির মৃতদেহ উদ্ধারের পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার হামাসের ওপর ‘বদলা নেয়ার অঙ্গীকার’ করেছেন। এক বিবৃতিতে তিনি হামাস নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘যারা জিম্মিদের হত্যা করে, তারা গাজা যুদ্ধবিরতি চুক্তি চায় না। আমরা আপনাদের খুঁজে বের করব। আমরা আপনাদের পাকড়াও করে কঠিন বদলা নেব।’ এর আগে রোববার নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের কাছে বন্দুক হামলা চালানোর জন্য হামাসকে অভিযুক্ত করেছেন।

তিনি হামাসের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা এমন এক নিষ্ঠুর শত্রুর বিরুদ্ধে সব ফ্রন্টে লড়াই করছি, যে আমাদের সবাইকে হত্যা করতে চায়। আজ সকালেই গোষ্ঠীটি হেবরনে তিন পুলিশ সদস্যকে হত্যা করেছে।’ ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ‘হামাস ৭ অক্টোবরের মতো নৃশংসতা চালিয়ে যাচ্ছে। তারা যেন এ ধরনের ঘটনা আর ঘটাতে না পারে, তা নিশ্চিত করতে আমরা আমাদের যথাসাধ্য সবকিছু করতে বাধ্য হচ্ছি।’

হামাস পশ্চিম তীরে হামলার দায় স্বীকার করেনি। তবে একটি বিবৃতিতে চলমান সংঘর্ষকে ‘ বীরত্বপূর্ণ প্রতিরোধ’ বলে অভিহিত করেছে।

পুলিশ জানিয়েছে, হেবরন শহরের কাছে তারকুমিয়া চেকপয়েন্টের কাছে রবিবার ভোরে বন্দুক হামলায় তিন পুলিশ কর্মকর্তা, দুই পুরুষ ও একজন নারী নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীরা চেকপয়েন্টে একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়।

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের খোঁজে তল্লাশী শুরু করেছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office