শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরগুনায় জিহাদি বইসহ তিন জামায়াত নেতা আটক

অনলাই ডেস্ক:   |   শনিবার, ২৩ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ৩৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

বরগুনা সদর উপজেলা থেকে জেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক ও দুই সদস্যকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই জব্দ করা হয়।

শনিবার দুপুর ১টার দিকে বরগুনার খেজুরতলা গ্রামের আফজালের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ।

আটককৃতরা হলেন- বরগুনা জেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক বরগুনা খাজুরতলা গ্রামের আবুল হোসেনের ছেলে আফজালুর রহমান, সদস্য বরগুনা পৌরসভার ৪নং ওয়ার্ডের ফকরউদ্দিনের ছেলে জহিরুল হক, ও সদস্য বেতাগী উপজেলার দক্ষিণ হোসনাবাদ গ্রামের হাসেমের ছেলে রফিকুল ইসলাম।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ জিহাদি বইসহ জেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office