শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

জুয়া কোম্পানির বিজ্ঞাপনে পরীমণি

বিনোদন ডেক্স   |   রবিবার, ০২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুয়া কোম্পানির বিজ্ঞাপনে পরীমণি

সংগৃহীত ছবি

জুয়া কোম্পানির বিজ্ঞাপনে হাজির হলেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই একটি জুয়া কোম্পানির ওয়েবসাইটের প্রচারণা চালাচ্ছেন তিনি।

এর আগে গত মার্চে শুভেচ্ছাদূত হিসেবে পরীমণির নাম ঘোষণা দেয় সেই কোম্পানি। আজ রোববার নিজের ফেসবুক পেজে ওই কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেছেন নায়িকা।

যেই বিজ্ঞাপনে সেই জুয়ার ওয়েবসাইট ভিজিট করতে সবাইকে আমন্ত্রণ জানান পরীমণি। দেড় মিনিটের বিজ্ঞাপনে পুরো সময়ই জুয়া কোম্পানির প্রচার চালিয়েছেন তিনি।

বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যায়, ‘প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখছেন পরীমণি। এমন সময়ে তার মোবাইলে জুয়া কোম্পানি থেকে ১০ হাজার টাকা জেতার মেসেজ আসে। খুশিতে চিৎকার করে ওঠেন তিনি। ফ্ল্যাশব্যাকে দেখা যায়, বাংলাদেশ–ভারত ম্যাচে রোহিত শর্মার আউটে আনন্দ করছেন পরীমণি। এরপর তাকে বলতে শোনা যায়, ‘একটু (কোম্পানির নাম) আনন্দে মেতে উঠেছিলাম। তুমিও পারো আমার মতো টিম বানিয়ে ম্যাচ প্রেডিক্ট করে জিতে নিতে নানা উপহার। ওয়েবসাইটে চলে যাও আর পেয়ে যাও আরও তথ্য।’

বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা নিষিদ্ধ। জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরণের অপরাধ। তবুও পরীমণি কিভাবে প্রকাশ্যে জুয়া কোম্পানির ওয়েবসাইটের প্রচারণা চালাচ্ছেন, বিষয়টি জানতে তাকে ফোন দেওয়া হলেও সাংবাদিক পরিচয় পেয়েই সংযোগটি কেটে দেন তিনি।

ব্যক্তিজীবনে নানা কারণে বিতর্কিত পরীমণি। কখনো বিয়ে, বিচ্ছেদ আবার কখনো মদ-কাণ্ডেও আলোচিত হয়েছিলেন তিনি। সবশেষ নিজের পলকে যুক্ত করলেন জুয়ার বিজ্ঞাপন বিতর্ক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office