শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

জেবুননেসা হেলেন’র কবিতা ‘জলচক্র’

  |   বুধবার, ২২ জুন ২০২২   |   প্রিন্ট   |   ৩৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জেবুননেসা হেলেন’র কবিতা ‘জলচক্র’

জলের উর্ধ্ব চাপের সূত্র
ভাসিয়ে রাখে হালকা ভারী
তোমায় আমায়
সে কথা স্বীকার্য।
পাহাড়ি ঢল
কলকল সমুদ্রে বহমান
সেও তো জলের অনুর দুরত্ব
আর জলের চাপের সূত্র জানে সমগ্র।
ত্বরণের মানের পার্থক্য পাহাড় ও
সমুদ্র গর্ভে ভিন্নতা অভিকর্ষের
কম বেশি ভালোবাসায়।
জলের উর্ধ্ব চাপে ভেসে
থাকা তুমি আমি
কাঁদি হাসি।
আমাদের অশ্রু
যখন বায়ুর আয়নীক স্তরে
বাষ্প হয়ে ঠুমরী বাজায়,
তুমি আমি আমরা ভিজি
বৃষ্টি নাম্মি আমাদের জলে।
কিছুটা অভিমানী মেঘ
আবেগ নিয়েই পাহাড় চূড়ায়
কঠিন শিলায় কঠিন বরফ হয়ে
বুক চাপড়ায়।
ভৌত রাসায়নিক সব বিক্রিয়ায়
আমরা কিন্তু একমত হই,
পরিচলন কি!
হাইড্রোজেন ও অক্সিজেনের
প্রেমকুঞ্জে বিক্ষিপ্তভাবে
থার্মোমিটারে জ্বরই মাপাই।
জলজ্যোৎস্নায় চাঁদের হাতে
মরা ভরা সব কটালেই
জোয়ার ভাটায় জলই
কাঁপাই…
জল ছাড়া তাই বাঁচাই দায়!

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office