শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত ৩০

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

লীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা১৫:৫৬, ১০ ফেব্রুয়ারি, ২০২১ | পাঠের সময় : ১.১ মিনিট

ঝিনাইদহের কালীগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অনন্ত ৩০ জন। বুধবার ( ১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজার নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক।

বারোবাজার হাইওয়ে থানার ওসি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেকে পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে মাগুরার দিকে যাচ্ছিল। বাসটি বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে।

কালীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে ১০ জনের মরদেহ উদ্ধার করেছি। ঢাকা মেট্রো গ-১১০২১৪ বাসটি রাস্তার উপর উল্টে পড়ে ছিল। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বাসের মধ্যে থেকে হতাহতদের উদ্ধার করি। আহতদের কালীগঞ্জ ও যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

ঝিনাইদহের-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office