শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

টাঙ্গাইলে মসজিদের সীমানা নিয়ে সংঘর্ষে শিক্ষক নিহত

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২১ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

টাঙ্গাইলের কালিহাতীতে কদিম খশিল্লা গ্রামে মসজিদের সীমানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিজানুর রহমান বাবুল (৪২) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

এ ঘটনায় লাবু ও জাহিদ নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান বাবুল উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিম খশিল্লা গ্রামে আ. রশিদের ছেলে ও বেহালাবাড়ি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ছিলেন।

এ ব্যাপারে নিহতের চাচা জিয়াউল রহমান বাদী হয়ে কালিহাতী থানায় কদিম খশিল্লা গ্রামের ফালু মিয়ার ছেলে কোরবান আলী, মংলা মিয়া, নুরুজ্জামান নুরু, আলম মিয়া, কোরবান আলীর ছেলে ফজলুল হক, নুরুজ্জামান নুরুর ছেলে আলামিনকে আসামি করে হত্যা মামলা দয়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিজানুর রহমান বাবুলের দাদি উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণের জন্য জমিদান করেন। ওই জমিতে মাটি ভরাট করে জমির পাশের বাড়ির মালিক কোরবান আলীদের সঙ্গে নিয়ে মাপজোক করে মসজিদ নির্মাণ কাজ শুরু করেন।

মসজিদ ঘর নির্মাণ শেষ হলে কোরবান আলী মসজিদের ভিতর জায়গা পাবে বলে দাবি করে কথাকাটাকাটির একপর্যায়ে ফালু শেখের ছেলে কোরবান, নুরু, মোংলা, আলম, কোরবান আলীর ছেলে ফজলুল হক লাঠিসোটা নিয়ে হামলা করে।

এ সময় মিজানুর রহমান বাবুলের মাথায় শাবল দিয়ে আঘাত করে। লাবু ও জাহিদ এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপালে পাঠায়। সেখান থেকে মিজানুর রহমান বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার দুপুরে কালিহাতী সহকারী পুলিশ সুপার রাসেল মনির ও কালিহাতী থানার ওসি সওগাতুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে কালিহাতী থানার মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলুর হক জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office