শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

টানা চতুর্থবার আইসিএমএবি গোল্ড অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

বিজ্ঞপ্তি   |   সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড টানা চতুর্থবারের মতো করপোরেট গভর্ন্যান্স ও আর্থিক স্বচ্ছতায় উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে ১৫তম আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২৫ এর গোল্ড সম্মাননা অর্জন করেছে। জীবন বীমা ক্যাটাগরিতে সর্বোচ্চ স্কোর অর্জন করে প্রতিষ্ঠানটি প্রথম স্থান লাভ করে এই মর্যাদাপূর্ণ পুরস্কার পায়।

সম্প্রতি রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) প্রবীর চন্দ্র দাস এফসিএ’র হাতে গোল্ড পদক ও সনদ প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) প্রতি বছর করপোরেট গভর্ন্যান্স, আর্থিক প্রতিবেদন প্রণয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জাতীয় অর্থনীতিতে অবদানের ভিত্তিতে দেশের বিভিন্ন খাতের প্রতিষ্ঠানগুলোকে এই সম্মাননা প্রদান করে। ২০২৪ সালের সার্বিক কার্যক্রম মূল্যায়নের আলোকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে এ বছর গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office