শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

টানা চতুর্থ হার পাকিস্তানের

খেলা ডেস্ক   |   শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টানা চতুর্থ হার পাকিস্তানের

সংগৃহীত ছবি

চতুর্থ উইকেটে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের রেকর্ড জুটিতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ৭ উইকেটে হারিয়েছে সফরকারী পাকিস্তানকে। ১৫৯ রানের টার্গেটে ২০ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে ১৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে নিউজিল্যান্ডকে জয়ের স্বাদ দেন মিচেল ও ফিলিপস। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব ১ রানে ফেরার পর দ্বিতীয় উইকেটে ৩১ বলে ৫১ রানের জুটি গড়েন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও সিরিজের প্রথম তিন ম্যাচেই হাফ-সেঞ্চুরি করা বাবর আজম। ২টি চার ও ১টি ছক্কায় ইনিংস শুরু করা বাবরকে ১৯ রানে থামিয়ে নিউজিল্যান্ডকে ব্রেক-থ্রু দেন পেসার এডাম মিলনে।

মিডল অর্ডারে ফখর জামান ৯ ও শাইবজাদা ফারহান ১ রানে সাজঘরে ফিরলেও, পাকিস্তানের রানের চাকা ঘুড়িয়েছেন রিজওয়ান। পঞ্চম উইকেটে ইফতিখার আহমেদকে নিয়ে ২৮ বলে ৪০ এবং ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নাওয়াজের সাথে ১৪ বলে অবিচ্ছিন্ন ৩২ রান যোগ করেন রিজওয়ান। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৬তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৩ বলে অপরাজিত ৯০ রান করেন রিজওয়ান। এছাড়া ইফতিখার ১০ ও নাওয়াজ ৯ বলে অপরাজিত ২১ রান করেন। নিজিল্যান্ডের হেনরি ও ফার্গুসন ২টি করে উইকেট নেন।

১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান পেসার ও অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির তোপের মুখে পড়ে ২০ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। ফিন অ্যালেনকে ৮, টিম সেইফার্টকে শূণ্য ও উইল ইয়ংকে ৪ রানে শিকার করেন আফ্রিদি।

তৃতীয় ওভারেই মহাবিপদে পড়া নিউজিল্যান্ডকে খেলায় ফেরাতে জুটি গড়ার চেষ্টা করেন মিচেল ও ফিলিপস। ১২ ওভার শেষে দলের রান ৮৩তে নেন তারা। এরপর পাকিস্তানের বোলারদের উপর চড়াও হন মিচেল ও ফিলিপস। তাতে ১১ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। সংক্ষিপ্ত ভার্সনে কিউইদের পক্ষে চতুর্থ উইকেটে সর্বোচ্চ ১৩৯ রানের জুটি গড়েন মিচেল-ফিলিপস।

৭টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৭২ রান করেন দু’বার ক্যাচ দিয়ে জীবন পাওয়া মিচেল। ৫২ বল খেলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৭০ রানের অনবদ্য ইনিংস সাজান ফিলিপস। পাকিস্তানের আফ্রিদি ৩৪ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন মিচেল।

আগামী ২১ জানুয়ারি ক্রাইস্টচার্চে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে নিউজিল্যান্ড ও পাাকিস্তান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office