শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

টানা ২ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সারাদেশ ডেস্ক   |   বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বুধবার চা বাগান অধ্যুষিত শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবারও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানিয়েছেন, চলতি শীত মৌসুমে আজ বুধবার ও গতকাল মঙ্গলবারের তাপমাত্রা এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সেই সাথে বইছে মৃদু শৈত্য প্রবাহ। সেটা আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।

এদিকে, মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের চলাফেরা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে জেলার চা বাগান ও পাহাড়ি এলাকাগুলোতে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি। ফলে সকাল বেলায় কাজকর্মে বের হতে দূর্ভোগ পোহাতে হচ্ছে চা শ্রমিক থেকে শুরু করে নিম্ন আয়ের সাধারণ মানুষের। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সকালবেলা রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office