শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

টিআইবিকে ৫৩ লাখ ৪০ হাজার ডলার অনুদান দেবে সুইডেন

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ০৪ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সুইডেন ও টিআইবির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয় আজ ছবি: টিআইবির সৌজন্যে

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে গতিশীল করার লক্ষ্যে চতুর্থবারের মতো সুইডেন ও টিআইবির মধ্যে একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার ঢাকার সুইডেন দূতাবাসে এ চুক্তি স্বাক্ষর হয় বলে টিআইবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। সুইডেনের পক্ষে দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট কো–অপারেশন ক্রিস্টিন জোহানসন ও টিআইবির পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান পাঁচ বছর মেয়াদি চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির অধীনে ২০২২-২৬ সাল পর্যন্ত টিআইবি ‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্ট্যাবিলিটি’ (প্যাক্টা) প্রকল্পটি বাস্তবায়ন করবে। সুইডেন ছাড়াও প্যাক্টা প্রকল্পে টিআইবিকে যৌথভাবে সহায়তা দিচ্ছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এবং সুইজারল্যান্ডের সুইস ডেভেলপমেন্ট কো–অপারেশন (এসডিসি)। চুক্তি অনুযায়ী, সুইডেন এই প্রকল্পের জন্য টিআইবিকে প্রায় ৫৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার দেবে।

প্যাক্টা প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হচ্ছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে অধিকতর অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা এবং দুর্নীতি প্রতিরোধে অবদান রাখা। প্রকল্পটি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনে জনগণের সম্পৃক্ততা আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করবে। এর পাশাপাপশি তথ্য-উপাত্তনির্ভর কমিউনিটি মনিটরিংয়ের মাধ্যমে সুশাসনের ঘাটতি চিহ্নিত করে জনসাধারণের সেবাপ্রাপ্তিকে আরও সহজ ও স্বচ্ছ করতে এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতে সহায়তা করবে।

ঢাকার সুইডেন দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট কো–অপারেশন ক্রিস্টিন জোহানসন বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে দুর্নীতি প্রতিরোধ ও প্রতিকার খুবই গুরুত্বপূর্ণ এবং সুইডেন সরকার এ বিষয়টিকে সব সময় অগ্রাধিকার দিয়ে এসেছে। আজ টিআইবির সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব নবায়ন করতে পারায় আমি সত্যিই আনন্দিত।’

এ সময় ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে জোরদার করার মাধ্যমে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সুশাসন, ন্যায্যতার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে অংশীজন হিসেবে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আমরা সম্মানিত ও অনুপ্রাণিত।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office