শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে ছয় অলরাউন্ডার

খেলা ডেস্ক   |   বুধবার, ০১ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে  ছয় অলরাউন্ডার

সংগৃহীত ছবি

ছয় অলরাউন্ডারকে নিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ^কাপের জন্য দল ঘোষনা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বিশ^কাপে দলকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক স্পিনার রশিদ খান।

রশিদের সাথে আফগানিস্তানের বিশ^কাপ দলে অলরাউন্ডার তালিকায় রাখা হয়েছে- আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, করিম জানাত এবং নাঙ্গিয়াল খারোতে।

বিশ^কাপ দলে মাত্র চারজন জেনুইন ব্যাটার-উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজের সাথে থাকছেন ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান ও দ্বিতীয় উইকেটরক্ষক মোহাম্মদ ইশাক।

স্পিন বিভাগে রশিদের সঙ্গী মুজিব উর রহমান ও নুর আহমেদ। দলের প্রয়োজন স্পিনার হিসেবে দক্ষতা আছে নবি ও খারোতের।

আফগানিস্তানের পেস আক্রমন সামলাবেন নাভিন উল হক, ফজলহক ফারুকি ও ফরিদ আহমেদ।

বিশ^কাপ দলে জায়গা হয়নি হাসমতুল্লাহ শাহিদি ও ওপেনার হজরতুল্লাহ জাজাইর। রিজার্ভ খেলোয়াড়ের তালিকায় সেদিকুল্লাহ অটল ও সালিম সাফির সাথে আছেন জাজাই।
৪ জুন নবাগত উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আফগানিস্তান।

টি-টোয়েন্টি বিশ^কাপের জন্য আফগানিস্তান দল : রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমারজাই, করিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, নাঙ্গিয়াল খারোতে, নুর আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও মুজিব উর রহমান।

রিজার্ভ খেলোয়াড় : হজরতুল্লাহ জাজাই, সেদিকুল্লাহ অটল ও সেলিম সাফি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office